শর্তাবলী ও নীতিমালা
Iconic Easy Move-এর সার্ভিস ব্যবহার করার আগে অনুগ্রহ করে আমাদের এই শর্তাবলীগুলো মনোযোগ সহকারে পড়ে নিন।
সর্বশেষ আপডেট: ফেব্রুয়ারি ২০২৬
১. বুকিং এবং এস্টিমেশন
- আমাদের দেওয়া প্রাথমিক এস্টিমেট (ভাড়া) একটি আনুমানিক ধারণা। মালামালের পরিমাণ, দূরত্ব এবং ফ্লোর অনুযায়ী চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে।
- বুকিং কনফার্ম করার জন্য নির্দিষ্ট পরিমাণ অগ্রিম (Advance) পেমেন্ট করতে হতে পারে।
- শিফটিং ডেটের অন্তত ২৪ ঘণ্টা আগে বুকিং বাতিল করলে কোনো চার্জ কাটা হবে না। তবে শেষ মুহূর্তে বাতিল করলে যাতায়াত খরচ বা ক্ষতিপূরণ কাটা হতে পারে।
২. মূল্য ও পেমেন্ট
- কাজের দিন যদি চুক্তির চেয়ে অতিরিক্ত মালামাল বা অতিরিক্ত ট্রিপের প্রয়োজন হয়, তবে এক্সট্রা চার্জ যুক্ত হবে।
- লিফট না থাকলে বা লিফটে বড় মালামাল না ধরলে সিঁড়ি দিয়ে ওঠাতে/নামাতে লেবার চার্জ বৃদ্ধি পাবে।
- গন্তব্যে মালামাল আনলোড এবং কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই সম্পূর্ণ বিল পরিশোধ করতে হবে।
৩. নিরাপত্তা, দায়ভার এবং ক্ষতিপূরণ
- আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে মালামাল পরিবহন করি। তবে আমাদের গাফিলতির কারণে কোনো সাধারণ আসবাবপত্রের ক্ষতি হলে, আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ বা মেরামতের ব্যবস্থা করা হবে।
- গুরুত্বপূর্ণ: ল্যাপটপ, মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার, পাসপোর্ট এবং অন্যান্য অত্যন্ত মূল্যবান বা ব্যক্তিগত ডকুমেন্টস সম্পূর্ণ নিজ দায়িত্বে বহন করতে হবে। এগুলোর কোনো ক্ষতির দায়ভার Iconic Easy Move নিবে না।
- ইলেকট্রনিক্স ডিভাইস (যেমন: টিভি, ফ্রিজ, এসি) এর বাহ্যিক কোনো ক্ষতি না হলে, ভেতরের কোনো যান্ত্রিক বা সফটওয়্যার জনিত ত্রুটির জন্য কোম্পানি দায়ী থাকবে না।
৪. নিষিদ্ধ সামগ্রী
আমরা নিম্নলিখিত জিনিসপত্র পরিবহন করি না:
- দাহ্য পদার্থ (পেট্রোল, ডিজেল, থিনার)।
- অরক্ষিত গ্যাস সিলিন্ডার বা বিস্ফোরক দ্রব্য।
- রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ বা অবৈধ কোনো জিনিসপত্র।
- জীবিত প্রাণী বা পোষা প্রাণী (Pet animals)।
৫. বিলম্ব বা অনাকাঙ্ক্ষিত ঘটনা
- প্রাকৃতিক দুর্যোগ (বৃষ্টি, ঝড়), তীব্র ট্রাফিক জ্যাম, ধর্মঘট বা রাজনৈতিক অস্থিরতার কারণে কাজে বিলম্ব হলে গ্রাহককে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে।
- রাস্তায় পুলিশ বা প্রশাসনের চেকিংয়ের কারণে দেরি হলে তার জন্য কোম্পানিকে দায়ী করা যাবে না।
কোনো প্রশ্ন আছে?
শর্তাবলী সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।